বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
খালেদা জিয়ার মৃত্যুতে ইবি জিয়া পরিষদ ও ইউট্যাবের শোক
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ ও ইউট্যাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান শোক প্রকাশ করেন।

জিয়া পরিষদের শোকবার্তায় বলা হয়, “জাতীয় জীবনের এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দেশ ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময় নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। পাঁচবার সংসদ সদস্য, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেত্রী হিসেবে দেশের মানুষের সেবা করেছেন। তার আপসহীন গুণবৈশিষ্ট্য ও নেতৃত্বে মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদ উৎখাত করেছে। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।”

ইউট্যাব নেতৃবৃন্দের শোকবার্তায় বলা হয়, “বেগম খালেদা জিয়া সময়ের পরিক্রমা শেষ করে অনন্য জীবনকীর্তি রেখে গেছেন। দেশের আর্থ-রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, সাম্য, ন্যায়বিচার এবং উন্নয়নে তার সংগ্রামের দৃষ্টান্ত আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি গণমানুষের আস্থা ও ঐক্যের বাতিঘর হয়ে পথ দেখিয়েছেন। তার জীবন ও কর্ম ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”

উভয় শোকবার্তায় মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মৃত্যু   ইবি জিয়া পরিষদ   ইউট্যাবের শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close