বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৪-২৫শিক্ষাবর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নগরীর বিনোদপুরের লেবুবাগান এলাকার বাদশা মেসে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিক্ষার্থীর নাম নামলামিসা নওরীন পুষ্পিতা। তিনি জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহে এবং বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।

জানা যায়, লামিয়া মেসে নিজ রুমে আত্মহত্যা প্রচেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা টের পাওয়ার পর ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে। এসময় তার শরীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করে। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। 
এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওয়ানা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি। 

তিনি বলেন, পরিবারের সদস্যরা আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাবি   শিক্ষার্থী   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close