মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ● ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      ● খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      ● নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       ● হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      ● জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      ● স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবির উপাচার্যের শোক
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ৩০.১২.২০২৫ ৮:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন । 

শোক বার্তায় মো. এনামউল্যা বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় রাজনীতি ও নারী নেতৃত্বের বিকাশে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। তার নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতা দেশের রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

‘মহান এই নেত্রীর প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি ও শূন্যতা। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশের প্রতিটি সংকট ও ক্রান্তিকালে তিনি জাতির কাণ্ডারী হিসেবে আবির্ভূত হয়ে হাল ধরেছেন। দেশ প্রেম ও জনগণের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা পৃথিবীর ইতিহাসে বিরল। স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির সব নিপীড়ন, জেল-জুলুম নির্যাতন সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে আপস করেননি। তাই তিনি হয়ে ওঠেন আপসহীন নেত্রী। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

বার্তায় তিনি আরও বলেন, ‘শোকের এই মুহূর্তে আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন- সেই দোয়া করছি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির এই শোকার্ত মুহূর্তে আমরা মরহুমার আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার এবং পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার মৃত্যু   হাবিপ্রবির উপাচার্যের শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close