বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রিন ফোরাম পবিপ্রবির শোক
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) গ্রিন ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ ও সেক্রেটারি অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ স্বাক্ষরিত শোকবার্তায় এ শোক জ্ঞাপন করেন। 

শোকবার্তায় বলা হয়, “বেগম খালেদা জিয়া একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা ও পরিণত রাষ্ট্রনায়ক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতির বিকাশে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 

উল্লেখ্য যে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের এই প্রধানমন্ত্রী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   পবিপ্রবির শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close