দেশের রাজনীতিতে এক আপসহীনতার পথিকৃৎ বেগম খালেদা জিয়া। স্বামী-সংসার ও রাজনীতি, যিনি জীবনকর্মের প্রতিটি ধাপে ধাপে রেখে গেছেন—সংগ্রামের অনন্য এক গল্প। রাজনীতির ৪ দশকে একটি বারের জন্য করেননি আপস। শিকার হয়েছেন জেল—জুলুম ও নির্যাতনের।
তবুও দমে যাননি, লড়ে গেছেন নিরলস। আর এই লড়াইয়ের সঙ্গী হয়েছিলেন দেশ, দেশবাসী। যার ফলে দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও সংগ্রামে তার সঙ্গে ছিলো—জনগণের সতস্ফূর্ত অংশগ্রহণ। ঠিক তেমনিভাবে তার বিদায় বেলায় দেশের মানুষ যে জমায়েত সৃষ্টি করেছে, তা পূর্বের সকল ইতিহাসকেও তাক লাগিয়েছে।
জানাজায় উপস্থিত মানুষের বিদায়ের বেদনা আর শোকের ভারে ভারী হয়ে উঠেছিল পুরো শহর। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে গোটা রাজধানী যেন পরিণত হয়েছিল জানাজার মাঠে। জাতীয় সংসদকে কেন্দ্র করে আশেপাশের রাস্তাঘাট-অলিগলি ভরে গিয়েছিল শোকাতুর মানুষে। বাংলামোটর-কারওয়ান বাজার থেকে শুরু করে মিরপুর পর্যন্ত প্রতিটি রাস্তায় দাঁড়িয়েছিল জানাজা নামাজের কাতার।
বলা যায়, এই জনসমাগম দেখে যেনো—‘ইতিহাসও তাকিয়ে রয়’! যা একজন রাজনীতিকের শেষ বিদায়ের পরম পাওয়া। আল্লাহ এ মহিয়সী নারী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন—আমিন।
লেখক : সংবাদকর্মী
কেকে/এজে