রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
আর্থিক চাপ এলেও নীতিতে অটল তুষি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ এএম আপডেট: ০৩.০১.২০২৬ ৯:৩৯ এএম
নাজিফা তুষি

নাজিফা তুষি

নাজিফা তুষি ঢালিউডের সময়ের জনপ্রিয় মুখ। ২০২৪ সালের শেষ দিকে তার অভিনীত ‘রইদ’ চলচ্চিত্রের ট্রেলার মুক্তি পেয়েছে; এর পর থেকেই দর্শক মহলে বেশ আলোচনায় তিনি। এদিকে নতুন বছরেও তার একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘হাওয়া’ খ্যাত এই অভিনেত্রী। 

নাজিফা তুষি তার ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার চেয়ে কাজের মানের দিকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন। ব্যক্তিগত জীবনের সাথে কাজের ধরনের তুলনা করে অভিনেত্রী বলেন, ‘আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারেও সেটার প্রভাব পড়েছে। শুরু থেকেই বেছে কাজ করেছি। শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী?’

বেছে কাজ করার কারণে প্রায়ই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বহু অভিনয়শিল্পীকে। এ ব্যাপারে তুষি স্পষ্টভাবেই জানান, আর্থিক চাপ আসলেও তিনি তার নীতিতে অটল। 

তার ভাষ্যমতে, চাপ আসে, অস্বীকার করব না। কিন্তু সেটা মেনেই চলতে হয়। আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি শুধু অর্থের পেছনে ছুটতে নয়। কোয়ালিটির প্রতি বিশ্বাস রাখলে সম্মান আর অর্থ দুটোই একদিন আসে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


অভিনেত্রীর আগামী কাজের পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন। জানান, গত বছর সম্পন্ন হওয়া কাজগুলো চলতি বছরে পর্যায়ক্রমে দর্শকদের সামনে আসবে। বর্তমানে সেগুলোর দিকেই বেশি মনোযোগ তার। এছাড়াও ‘রইদ’ চলচ্চিত্রের আন্তর্জাতিক সফর ও মুক্তির জন্য অপেক্ষা করছেন অভিনেত্রী। 

তুষি আরও জানান, ‘রঙ্গমালা’ চলচ্চিত্রের বাকি অংশের শুটিং এবং একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে; পাশাপাশি আরও একটি নতুন কাজের প্রস্তুতিও বর্তমানে প্রক্রিয়াধীন। সব মিলিয়ে চলতি বছরটি কাজের মধ্যেই কাটাতে চান এই অভিনেত্রী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আর্থিক চাপ   নীতিতে অটল   নাজিফা তুষি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close