শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
আইন-আদালত
হাইকোর্টের কজলিস্ট প্রকাশ করা হবে নতুন পদ্ধতিতে
আদালত প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

হাইকোর্ট বিভাগে দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) নতুন পদ্ধতিতে  প্রকাশ করা হবে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তি প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রচার করা হয়েছে।

বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট দুই হাজার ৪৪০টি দৈনিক কার্যতালিকা মুদ্রণ ও বাঁধাই করে বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, সলিসিটর অফিস এবং বিভিন্ন শাখায় সরবরাহ করা হয়।

মুদ্রণ করা দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০-৩৫০ পৃষ্ঠা থেকে বেড়ে ৫০০-৫৫০ পৃষ্ঠায় বৃদ্ধির কারণে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে জনবল সংকটের কারণে সময়মতো কজলিস্ট প্রস্তুত করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মর্মে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দৈনিক কজলিস্ট প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ লিস্ট এবং মাসের অন্যান্য কার্যদিবসে আংশিক লিস্ট করা হলে তা সহজে বহণযোগ্য ও ব্যবহারযোগ্য হওয়ার পাশাপাশি কাগজের ব্যবহার কমবে এবং সরকারের আর্থিক ব্যয় কমবে।

এ অবস্থায়, হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা প্রতি মাসের প্রথম কার্যদিবসে পূর্ণাঙ্গ লিস্ট এবং মাসের অন্যান্য কার্যদিবসে আংশিক লিস্ট (সর্বোচ্চ দুই পাতা) প্রকাশ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাইকোর্টের কজলিস্ট   নতুন পদ্ধতিতে   
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close