সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
বিনোদন
প্রথমবার সিনেমায় জুটি হচ্ছেন অক্ষয়-রানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডে আবারও বড় চমক। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ও মাই গড’-এর তৃতীয় কিস্তিতে যুক্ত হলেন রানি মুখার্জি। 

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ‘ও মাই গড ৩’-এর অভিনয়শিল্পীদের দলে যোগ দিয়েছেন ৯০-এর দশকের দুই আইকনিক তারকা রানি মুখার্জি ও অক্ষয় কুমার। প্রথমবার তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। এই কাস্টিংকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

ছবির সাথে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম বড় কাস্টিং। ‘ও মাই গড’ অক্ষয় কুমারের সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। রানি মুখার্জির অন্তর্ভুক্তি ছবির গল্পে নতুন মাত্রা ও গভীরতা যোগ করবে।’

সূত্রের দাবি, ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালনায় থাকছেন আগের কিস্তির সফল নির্মাতা অমিত রাই।

এদিকে অক্ষয় কুমার শুরু থেকেই চেয়েছিলেন যে ‘ও মাই গড ৩’ গল্প, আবেগ ও অভিনয়ের দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছাক। রানি মুখার্জির যোগদান সেই লক্ষ্যকে আরও দৃঢ় হচ্ছে বলে আশাবাদী পরিচালক টিম।

‘ও মাই গড’ (২০১২) এবং ‘ও মাই গড ২’ (২০২৩)- উভয় ছবিই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক বার্তা, ধর্মীয় বিশ্বাস ও মানবিক প্রশ্নকে বিনোদনের মোড়কে উপস্থাপন করে এই ফ্র্যাঞ্চাইজি হিন্দি সিনেমায় একটি আলাদা পরিচিতি তৈরি করেছে।

ইতোমধ্যেই অক্ষয় কুমারের ‘ও মাই গড’ ইউনিভার্সে প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তার সাথে রানির সংযোজন সেই আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দুই শক্তিশালী অভিনয়শিল্পীর উপস্থিতি এবং অমিত রাইয়ের সামাজিকভাবে প্রাসঙ্গিক গল্প বলার দক্ষতা মিলিয়ে ‘ও মাই গড ৩’ বর্তমানে নির্মাণাধীন সবচেয়ে প্রতীক্ষিত বলিউড ছবিগুলোর একটি হয়ে উঠেছে।

সূত্র : পিঙ্কভিলার

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অক্ষয় কুমার   রানি মুখার্জি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close