শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয় ও মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম

টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি বিজ অবশেষে তাদের দাম্পত্য নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটালেন। ১৪ বছরের সংসার জীবনের ইতি টানার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এই দম্পতি। তবে বিচ্ছেদের পেছনে কোনো দ্বন্দ্ব বা দোষারোপ নেই এ কথাও স্পষ্ট করে জানিয়েছেন তারা।

এনডিটিভি থেকে জানা যায়, ইনস্টাগ্রামে দেয়া এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানান, এই সিদ্ধান্ত দুজনের সম্মতিতেই নেয়া হয়েছে। তারা লেখেন, আজ আমরা জীবনের পথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে একে অপরের পাশে থাকার বিষয়টি আগের মতোই থাকবে। তাদের বক্তব্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে সন্তানদের বিষয়টি। জয় ও মাহির তিন সন্তান তারা, খুশি ও রাজবীর। সন্তানের ভবিষ্যৎ ও মানসিক সুস্থতাই তাদের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

পোস্টে তারা বলেন, আমাদের সন্তান তারা, খুশি ও রাজবীরের স্বার্থে আমরা সেরা বাবা-মা, সেরা বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের জন্য যা কিছু সঠিক, সেটাই আমরা করব। বিচ্ছেদ মানেই দোষারোপএমন ধারণা ভাঙতে চেয়েছেন এই তারকা দম্পতি। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, এই গল্পে কোনও ভিলেন নেই, কোনও নেতিবাচকতাও নেই। অনুগ্রহ করে অযথা ধারণা করবেন না। বিবৃতির শেষ অংশেও ছিল পরস্পরের প্রতি সম্মান ও সহানুভূতির বার্তা। জয় জানান, ভবিষ্যতেও তারা একে অপরকে সম্মান করবেন এবং প্রয়োজন হলে পাশে দাঁড়াবেন।

উল্লেখ্য, ২০১১ সালে বিয়ে করেছিলেন জয় ভানুশালি ও মাহি বিজ। ২০১৭ সালে তারা তাদের গৃহকর্মীর দুই সন্তান খুশি ও রাজবীরকে দত্তক নেন। পরে ২০১৯ সালে জন্ম হয় তাদের কন্যাসন্তান তারার। এই তারকা জুটি একসঙ্গে জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম আসরেও অংশ নিয়েছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  দাম্পত্য   মাহি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close