রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল
বিচার বিভাগের সংস্কার ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ০৪.০১.২০২৬ ৫:৪০ পিএম

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ বলেছেন, “বিচার বিভাগের সংস্কার ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।”

রোববার (৪ জানুয়ারি) আপিল বিভাগের এজলাসে নব নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ এ সংবর্ধনা দেওয়া হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, “ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সাংবাদিকদের অবদান অনবদ্য। সাংবাদিকদের এজন্য রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আদালতের গুরুত্বপূর্ণ সংবাদসমূহ তাদের মাধ্যমেই জাতি জানতে পারে। এজন্য আপনার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কাজ করার আহ্বান জানাতে চাই। কোনো সংবাদের কারণে যেন অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা বা কোনো ব্যক্তি ‘মিডিয়া ট্রায়ালে’র নির্মম শিকারে পরিণত না হয় সে ব্যাপারে সচেতন থাকা জরুরি বটে। একইভাবে আদালতের সব বক্তব্য বা আইনজীবীর সব সাবমিশন সংবাদের বিষয় নয়, সে বিষয়েও সজাগ দৃষ্টি রেখে সংবাদ তৈরি করা দরকার।”

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  অ্যাটর্নি জেনারেল   বিচার বিভাগ   সাংবাদিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close