শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
নর্থ সাউথের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গানে ব্যাপক সাড়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম আপডেট: ০৫.০১.২০২৬ ৫:৩৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নির্মিত গান ‘আমরা এনএসইউ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির পরপরই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশংসা কুড়াচ্ছে।

গানটির কথা লিখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী সাঈদ বান্না। সুর ও সংগীতায়োজন করেছেন সাবেক শিক্ষার্থী আলি করিম। মিউজিক ভিডিওটির নির্দেশনায় ছিলেন শাহরিয়ার ভূঁইয়া বাঁধন, যার সৃজনশীল উপস্থাপনায় ভিডিওটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

বিশেষভাবে এনএসইউ এলামনাই ইউএসএর প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নির্মিত এই গানে নর্থ সাউথ ইউনিভার্সিটির বহু সাবেক ছাত্রছাত্রী সরাসরি অংশ নেন। এতে গানটি আবেগঘন ও স্মৃতিময় এক রূপ পেয়েছে।

গত ২১ ডিসেম্বর গানটি দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে মুক্তি পেয়েছে। মুক্তি পর থেকে দারুণ সাড়া ফেলে শিক্ষার্থীদের মাঝে। 

উল্লেখযোগ্য বিষয় হল মিউজিক ভিডিওটির একটি বড় অংশ ধারণ করা হয়েছে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ক্যাম্পাসের পরিচিত পরিবেশ ও স্মৃতিবাহী মুহূর্তগুলো ভিডিওটিকে দিয়েছে আলাদা মাত্রা।

গানটির ব্যাপক সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীরা উচ্ছ্বসিত। তাদের মতে, আমরা এনএসইউ’ শুধু একটি গান নয়; এটি প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ, বন্ধন ও গর্বের এক অনন্য প্রকাশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নর্থ সাউথ ইউনিভার্সিটি   প্রাক্তন শিক্ষার্থী   গানে সাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close