শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
বিনোদন
হঠাৎ করেই উধাও তারকাদের ফেসবুক পেইজের প্রোফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের একাধিক জনপ্রিয় শিল্পীর ভেরিফায়েড ফেসবুক পেইজে নেই কোনো প্রোফাইল পিকচার। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, আরশ খানসহ আরও কয়েকজন পরিচিত তারকার পেইজে ঢুকলেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল। যা স্বাভাবিকভাবেই কৌতূহল আর প্রশ্নের জন্ম দিচ্ছে সবার মনে।

প্রথম দেখায় অনেকের মনেই আসে নানা সন্দেহ-পেইজ কি হ্যাক হয়েছে? নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা? আবার কেউ কেউ ভাবছেন, এটা কি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের ইঙ্গিত?

তবে খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই। সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন, প্রোফাইল পিকচার না থাকলেও তাদের ফেসবুক পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ পেজ হ্যাক, সাসপেন্ড বা নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি।

কিন্তু পেইজে ছবি না থাকার কারণ কী? এর উত্তরে ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞরা জানান, এটি একাধিক কারণে তৈরি হওয়া এক ধরনের ডিজিটাল প্রবণতা। আন্তর্জাতিক অঙ্গনেও এমন নজির নতুন নয়। অনেক তারকা বড় কোনো ঘোষণা, নতুন কাজের প্রচারণা কিংবা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের আগে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইচ্ছাকৃতভাবে ‘ব্ল্যাঙ্ক’ বা মিনিমালিস্ট করে তোলেন। এতে দর্শকের কৌতূহল বাড়ে, আলোচনা তৈরি হয়, যা এক অর্থে নীরব প্রচারণার ভূমিকা রাখে।

আরেকটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে ডিজিটাল নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তারকাদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও ট্রলিংয়ের মাত্রা বেড়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ সাময়িকভাবে নিজের মুখচ্ছবি সরিয়ে রেখে এক ধরনের দূরত্ব তৈরি করেন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তার অনুভূতি কাজ করে, অন্যদিকে মানসিক চাপও কিছুটা কমে।

তবে সব ক্ষেত্রে বিষয়টি ট্রেন্ড বা মানসিক চাপে সীমাবদ্ধ নয়। এক তারকা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এটা গুরুতর কিছু নয়। কিছু হ্যাকার গ্রুপ আছে, যারা ভেরিফায়েড পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কখনো টাকা দাবি করে, কখনো নিজেদের আলোচনায় আনতে চায়। আমার ক্ষেত্রেও এমন চেষ্টা হয়েছিল। তাই অ্যাডমিনের পরামর্শে আপাতত প্রোফাইল পিকচার সরিয়ে রাখা হয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  তারকা   ফেসবুক   পেইজ   প্রোফাইল  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close