রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
ভারতের টেলিভিশন দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে : অভিনেতা সোহেল রানা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ এএম আপডেট: ০৬.০১.২০২৬ ৯:২৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার (৫ জানুয়ারি) সোহেল রানা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’

অপর একটি পোস্টে ভারতীয় কনটেন্টের সমালোচনা করে সোহেল রানা লেখেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।’

আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। 

এই ঘটনায় চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা ভারতীয় চ্যানেল দেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। 

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পান। ভারতীয় রাজনৈতিক চাপ ও ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েন। এ ঘটনায় উত্তাল দুই দেশেরই ক্রিকেট অঙ্গন। ক্ষুব্ধ বাংলাদেশিরা।  

চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর এ ঘটনায় ভারতকে সরাসরি ধিক্কার জানান। এরই ধারাবাহিকতায় এবার দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট রক্ষায় ভারতীয় চ্যানেল বন্ধের দাবি তুলেন সোহেল রানা।

কেকে/বি



মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close