শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেত খামার
নবীনগরে প্রথমবারের মতো ক্যাপসিকাম চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবীনগরে কৃষিতে যুক্ত হলো নতুন সম্ভাবনাময় ফসল ক্যাপসিকাম। এই প্রথমবারের মতো উপজেলায় বাণিজ্যিকভাবে ক্যাপসিকামের আবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে উপজেলার ৬টি ইউনিয়নের একাধিক স্থানে প্রায় ১০ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে এই আবাদ হচ্ছে।
‎
‎এরই মধ্যে মাঠে আশাব্যঞ্জক ফলন দেখা গেছে। সাতমোড়া ইউনিয়নের মাধবপুর মহল্লার প্রবাস ফেরত কৃষি উদ্যোক্তা হবি মিয়া প্রথম উত্তোলিত ক্যাপসিকাম নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আসেন। এ সময় তিনি জানান, ধারণার চেয়েও ভালো ফলন পাওয়ায় তিনি বেশ সন্তুষ্ট। নতুন এই ফসল তাকে কৃষিতে টিকে থাকার নতুন আশা দেখাচ্ছে বলেও জানান তিনি।
‎
‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, শুধু সাতমোড়া নয়, লাউরফতেহপুর, সলিমগঞ্জ, বীরগাঁও ও বড়িকান্দি ইউনিয়নেও ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। তিনি স্থানীয় ভোক্তাদের নবীনগরে উৎপাদিত ক্যাপসিকাম কিনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান।
‎
‎ক্যাপসিকাম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। এতে ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় এটি মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পাশাপাশি বাজারে এর চাহিদা ও দাম তুলনামূলক ভালো হওয়ায় কৃষকদের জন্য এটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে।
‎
‎জানা গেছে, কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এই ক্যাপসিকাম চাষে প্রদর্শনী উপকরণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে। সফল হলে আগামী দিনে নবীনগরে ক্যাপসিকামের আবাদ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close