রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
খেত খামার
লেখাপড়ার পাশাপাশি মাল্টা চাষে সফল ফাহিম
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাহাড়ি ফল হিসেবে পরিচিত মাল্টা এখন চাষ হচ্ছে সমতল ভূমিতেও। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী এলাকায় তিন একর জমিতে প্রায় এক হাজার মাল্টা গাছের বাগান গড়ে তুলে সফলতা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। চার বছর আগে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করে এবার বাগানে পেয়েছেন বাম্পার ফলন। শিক্ষার্থী অবস্থায় কৃষি উদ্যোক্তা হিসেবে তার এই সাফল্য এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ।

ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। চার বছর আগে সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের উদ্যোগ নেন তিনি। বর্তমানে তার তিন একর জমির বাগানে সিলেট থেকে সংগ্রহ করা বারি-১ জাতের প্রায় এক হাজার মাল্টা গাছ রয়েছে। প্রতিটি গাছেই থোকায় থোকায় মাল্টা ধরেছে। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর এবার বাগানজুড়ে এসেছে আশানুরূপ ফলন।

বাগানের মাল্টার স্বাদ ও মান ভালো হওয়ায় ক্রেতাদের কাছে বাড়ছে এর চাহিদা। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগানে এসে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা ব্যতিক্রমী এই বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। বাগানকে ঘিরে স্থানীয় কয়েকজন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় দর্শনার্থী ও ক্রেতাদের কাছে ফাহিমের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। তাদের মতে, সমতল ভূমিতে মাল্টা চাষের এমন উদ্যোগ এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ফল কেনার সুযোগ তৈরি হওয়ায় উপকৃত হচ্ছেন ক্রেতারাও।

ফাহিম জানান, চাকরির পেছনে না ছুটে নিজেই একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে মাল্টা চাষ শুরু করেন। তার উদ্দেশ্য, বেকার তরুণদের কৃষিনির্ভর উদ্যোগে উৎসাহিত করা এবং মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত ফল পৌঁছে দেওয়া। চলতি মৌসুমে তার বাগানে কয়েক লাখ টাকার মাল্টা বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

ফরহাদুজ্জামান ফাহিম বলেন, শিক্ষার্থী অবস্থায় নিজের উদ্যোগে কিছু করার চিন্তা থেকেই মাল্টা চাষ শুরু করেছিলেন। শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে বাগানটি সফলতার মুখ দেখছে। ভবিষ্যতেও এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে চান তিনি।

এদিকে ফাহিমের মাল্টা বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। বাগানে মাল্টা গাছের পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে কৃষি কর্মকর্তারা তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। চাষাবাদে কোনো সমস্যার সম্মুখীন হলে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন ফাহিম।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ফাহিমের মাল্টা বাগানটি কৃষি বিভাগের নজরদারিতে রয়েছে। তাকে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টা চাষে কোনো সমস্যা দেখা দিলে কৃষি বিভাগকে অবহিত করার পরামর্শও দেওয়া হয়েছে।

সমতল ভূমিতে মাল্টা চাষ করে ফাহিমের এই সাফল্য প্রমাণ করছে, কৃষিতে নতুন সম্ভাবনা তৈরির জন্য প্রয়োজন উদ্যোগ, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা। তার মতো তরুণেরা কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে দেশের ফল উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close