বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      
খেত খামার
অসময়ের বৃষ্টিতে নুয়ে পড়েছে ধান, দশমিনায় লোকসানের শঙ্কা কৃষকদের
মো. মোশারফ হোসেন, দশমিনা (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূণিঝড়ের (আকভানের) প্রভাবে বৃষ্টিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার গ্রামগঞ্জের মাঠে পাকা আমন ধান মাটিতে পড়ে গেছে। এতে দুশ্চিতায় পড়েছেন উপজেলার কৃষকরা। 

কৃষকরা আশঙ্কা করে বলছেন, অসময়ের এই বৃষ্টিতে পাকা ধান পানিতে ভিজে যাওয়ায় ফলন কম হতে পারে। 

তারা বলেন, ‘বৃষ্টি ও হালকা বাতাসে পাকা এবং আধাপাকা আমন ধান মাটিতে পড়ে গেছে। ধান কাটা ও মারাই করে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে।’

উপজেলা কৃষি বিভাগের দাবি, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না কৃষকের ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নে ১৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। আমনের অর্জিত হয়েছে প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর। 

উপজেলার কোন এলাকায় এখন পর্যন্ত আমন ধান কাটা শুরু করতে পারেনি অসময়ের বৃষ্টি কারণে।

এ বিষয়ে দশমিনা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজাবাদ গ্রামের কৃষক মো. তাজেম আলী মোল্লাসহ আরও কয়েকজন কৃষক জানান, অসময়ের বৃষ্টিতে পাকা ধান পানিতে ভিজে মাটিতে পড়ে আছে। এ ধান সংগ্রহ নিয়ে খুব দুশ্চিতায় আছি। এই ভেজা ধান কাটা ও বিক্রি করতে গেলে দাম পাবোনা। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।

এ প্রসঙ্গে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো.  জাফর আহমেদ বলেন, ‘পাকা ধানের তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না। ৭০-৮০ শতাংশ কৃষকের খেসারির ডালের অসময়ের বৃষ্টিতে সমস্যা হয়েছে। দুই-চার দিন পরে পাকা আমন ধান ঘরে তুলতে পারবেন  কৃষকরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অসময়ের বৃষ্টি   ধান নুয়ে পড়া   দশমিনা   লোকসানের শঙ্কা কৃষকদের   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close