মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
দেশ যেন খুনের জনপদ
প্রণব আচার্য্য
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশজুড়ে খুন-খারাবি থামছেই না। বরং বেড়ে চলছে। ঘাতকরা যেন ভয়-ডরহীন হয়ে পড়েছে। প্রতিদিনই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মানুষ। রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ- খুনের ভিকটিমের তালিকা ক্রমেই বড় হচ্ছে। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে কয়েকজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। এ ছাড়া চট্টগ্রামের আলোচিত রাউজান উপজেলায়ও কিছুদিন বন্ধ থাকার পর ফের রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু হয়েছে। 

গত কয়েকদিনে শরীয়তপুর, যশোর ও নরসিংদীতে তিনজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া চট্টগ্রামের রাউজানে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক যুবদলকর্মী। এর আগেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গুলি করে হত্যকার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতর বেশির ভাগ ক্ষেত্রেই অধরা থেকে গেছে। সরকারের পক্ষ থেকে বিবৃতি ছাড়া দৃশ্যমান কিছু চোখে পড়েনি। 

বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে। অথবা এ ক্ষেত্রেই তাদের সবচেয়ে বেশি জোর দেওয়ার প্রয়োজন ছিল। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। তার আগে যদি এভাবে অবারিতভাবে খুনের ঘটনা ঘটতে থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

গত সোমবার রাতে নরসিংদীতে দোকান বন্ধ করে বাড়ি ফেরাপর পথে শরৎ চক্রবর্তী (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত শরৎ শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের মোহন চক্রবর্তীর ছেলে। তিনি পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে পৈতৃক মুদিদোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর (খননযন্ত্র) ভাড়া দিতেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামে শরৎ চক্রবর্তীর আরেকটি বাড়ি আছে, সেখানে তিনি কিছু খরগোশ পালতেন। গত সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি ওই বাড়িতে ফিরছিলেন। বাড়িটির ফটকের সামনে পৌঁছার পরই কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে কোপ দেয়। তাৎক্ষণিকভাবে শরৎকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দ্রুতই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

এরা আগে সোমবার সন্ধ্যায় যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক বরফকল ব্যবসায়ীকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। মনিরামপুরের কপালিয়া বাজারে তার একটি বরফ তৈরির কারখানা রয়েছে। এ ছাড়া তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। 

পুলিশ জানায়, সোমবার বিকালে রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তার বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রানা প্রতাপ বৈরাগীর মাথায় তিনটি গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান।

এর আগে গত শনিবার যশোর শহরের শংকরপুর এলাকায় আলমগীর হোসেন (৫৫) নামেরএক বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আলমগীর একটি মোটরসাইকেলে করে শংকরপুর এলাকার বটতলা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন খোকন দাস নামের এক ব্যবসায়ী। হামলাকারীদের চিনে ফেললে তার শরীর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। গত শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকন। তিনি তিলই বাজারে তিনি ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। 

এর আগে গত ২৯ ডিসেম্বর নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামের এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। তিনি সেকেরচর হাটে ব্যবসা করতেন। এ ছাড়া গত ৩১ ডিসেম্বর রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় মোহাম্মদ শিপন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাউজানে ফের শুরু খুনোখুনি : 

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও হামলা ও খুনোখুনির ঘটনা শুরু হয়েছে। গত সোমবার রাতে মোটরসাইকেলে এসে গুলি করে খুন করা হয় উপজেলা যুবদলের এক নেতাকে। নিহত যুবদল নেতার নাম মুহাম্মদ জানে আলম সিকদার (৪৮)। তিনি রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ বছরের ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত উপজেলাটিতে অন্তত ১৯ জন খুন হয়েছেন। এসব হত্যাকাণ্ডের অধিকাংশই রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেশ   খুনের জনপদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close