শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
আইন-আদালত
চেক জালিয়াতির মামলায় ইভ্যালির রাসেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৩:৫৬ পিএম

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে একই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন আদালত।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমা দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরের বছর এপ্রিলে শামীমা সুলতানা জামিনে মুক্তি পান। এরপর রাসেলও জামিনে মুক্তি পান।

পরবর্তীতে গত বছরের জুনে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আত্মগোপনে চলে যান রাসেল ও শামীমা। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে তারা পলাতক। তবে পলাতক থাকাবস্থায় বেশ কয়েকটি মামলায় ঢাকার সিএমএম আদালতসহ বিভিন্ন আদালত রাসেল ও শামীমা দম্পতিকে পৃথক মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  চেক জালিয়াতি   মামলা   ইভ্যালি   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close