শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
সবুজের মায়ায় জড়ালেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই নায়িকা। এবার একগুচ্ছ নতুন ছবিতে রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুললেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু ছবি প্রকাশ করেছেন পরীমণি। আধুনিক ও আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে তাকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছে।

অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা। পরীর এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে তার গলার নেকলেসটি।

নেকলাইনের সঙ্গে মানানসই ক্রিস্টাল নেকলেসটি তার সৌন্দর্যে নতুন পালক যোগ করেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পরীর হাতের সেই স্নিগ্ধতা। গ্ল্যামারাস লুকের সঙ্গে তাল মেলাতে হাতে ছিল হালকা মেহেদির আলপনা, যা আধুনিক সাজে ট্র্যাডিশনাল আমেজ তৈরি করেছে।

পরীমণির মেকআপেও ছিল পরিমিতিবোধ ও আভিজাত্যের ছাপ। সফট গ্লোয়িং মেকআপ, চোখের নিখুঁত কাজ আর ন্যাচারাল লিপ কালারে তিনি যেন ধরা দিয়েছেন পূর্ণ এক এলিগ্যান্ট অবয়বে। ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। কমেন্ট বক্সে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও তার এই মোহনীয় রূপের প্রশংসা করছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পরীমণি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close