রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
বিনোদন
শাহরুখ সেরা কিন্তু আমার পছন্দ দীপিকা: সোফি টার্নার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘গেম অব থ্রোনস’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেত্রী সোফি টার্নার ভারতীয় সিনেমা নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে নিজের প্রিয় অভিনেতা হিসেবে উল্লেখ করে তাদের অভিনয়ের প্রশংসা করেন।

ভারতীয় সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে সোফি বলেন, “এটা সত্যিই কঠিন প্রশ্ন। আমি বলতে চাই, শাহরুখ খান তো ‘গোট’ (সর্বকালের সেরা) তাই না? তবে আমি দীপিকা পাড়ুকোনকে খুব ভালোবাসি। আমার মনে হয় সে অসাধারণ।”

একইসঙ্গে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু মহাকাব্যিক অ্যাকশন ছবি ‘আরআরআর’ তিনি বেশ উপভোগ করেছেন বলে জানান। ছবিটিতে জুনিয়র এনটিআর ও রাম চরণ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। 

সাক্ষাৎকারে সোফি টার্নার ভবিষ্যতে একটি বলিউড সিনেমায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেন, “আমি সত্যিই বলিউডের সিনেমায় কাজ করতে চাই। আমি সিনেমায় নাচতে চাই। বলিউডের সেট এবং প্রোডাকশন ডিজাইন এতটাই চমৎকার হয় যে এমন দৃশ্য পশ্চিমা সিনেমায় খুব কমই দেখা যায়।”

যদিও এখনো পর্যন্ত সোফি কোনো ভারতীয় সিনেমায় অভিনয় করেননি, তবে ২০১৮ সালে যোধপুরে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। 

এদিকে এই গেম অব থ্রোনস তারকার আগেও বহু হলিউড তারকাই শাহরুখ খানের প্রশংসা করেছেন। সেই তালিকায় আছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, রবার্ট প্যাটিনসন, হিউ জ্যাকম্যান, লিওনার্দো ডিক্যাপ্রিও, জন সিনা, টেরি ক্রুস, টম হিডলস্টন ও লেডি গাগা। অন্যদিকে, ভিন ডিজেলসহ বেশ কয়েকজন পশ্চিমা তারকা দীপিকা পাড়ুকোনের প্রশংসা করেছেন। উল্লেখ্য, দীপিকা ও ভিন ডিজেল একসঙ্গে হলিউডের ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় কাজ করেছিলেন। 

কাজের ক্ষেত্রে সামনে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। বহুল আলোচিত এই ছবিটিতে আরও অভিনয় করছেন শাহরুখের মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন ও অক্ষয় ওবেরয়। এটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। এছাড়াও অ্যাটলি পরিচালিত আসন্ন এক ছবিটিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাধবেন দীপিকা পাড়ুকোন। 

অন্যদিকে, সোফি টার্নারকে প্রাইম ভিডিওর থ্রিলার সিরিজ ‘স্টিল’-এ দেখা যাবে। জ্যাকব ফরচুন-লয়েড ও আর্চি ম্যাডেকওয়ে অভিনীত এই সিরিজটি ২১ জানুয়ারি প্ল্যাটফর্মটিতে মুক্তি পাবে। অ্যামাজন এমজিএম স্টুডিও ও ড্রামা রিপাবলিক যৌথভাবে এটি প্রযোজনা করছে।


কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  শাহরুখ   দীপিকা   সোফি টার্নার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close