শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
বোল্ড লুকে সুখবর দিলেন মিমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:২২ পিএম

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। পর্দায় নিজের অভিনয় দক্ষতা আর গ্ল্যামারে বরাবরই দর্শকদের মনে ঝড় তুলেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তারকা। নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিয়ে ভক্তদের এক বড় সুখবর দিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন মিমি। একগুচ্ছ  ছবি শেয়ার করে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিমি লেখেন, “ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।”

শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে মিমির বোল্ড লুক। খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল আর গায়ে জড়ানো কালো ওড়নায় মায়াবী লুকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে।

মুহূর্তেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন অভিনেত্রী।  ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমাটি একটি ভৌতিক-কমেডি ঘরানার গল্পে নির্মিত।

যেখানে মিমিকে একদমই নতুন এবং ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এই চমকপ্রদ ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মিমি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close