শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
আজ প্রকাশ পাচ্ছে সামান্থার নতুন সিনেমার টিজার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ এএম

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও তেলেগু সিনেমায় ফিরছেন। দীর্ঘদিন পর তার অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙারাম’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি সামান্থার নিজস্ব প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন সামান্থা। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন, সিনেমাটির টিজার শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ‘মা ইন্তি বাঙারাম’-এর টিজার প্রকাশ করা হবে। যদিও সিনেমাটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে টিজার প্রকাশের দিনই সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, একটি বাসের ভেতরে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন সামান্থা রুথ প্রভু। তার চোখেমুখে ফুটে উঠেছে দৃঢ়তা ও সাহসের প্রকাশ। পোস্টারেই ইঙ্গিত মিলেছে, সিনেমাটিতে তাকে এক শক্ত ও নির্ভীক নারীর চরিত্রে দেখা যাবে।

জানা গেছে, সিনেমাটির বেশিরভাগ অ্যাকশন দৃশ্য সামান্থা নিজেই করেছেন। খুব কম ক্ষেত্রেই বডি ডাবলের সাহায্য নেওয়া হয়েছে। এতে চরিত্রটির প্রতি অভিনেত্রীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা আরও স্পষ্ট হয়েছে।

নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটিতে সামান্থার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া ও দিগন্ত। এর আগে নন্দিনী রেড্ডির পরিচালনায় ‘ওহ! বেবি’ সিনেমায় দর্শকপ্রিয় জুটি হিসেবে সফলতা পেয়েছিলেন সামান্থা। নতুন এই সিনেমায় আবারও একসঙ্গে কাজ করলেন তারা।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার সন্তোষ নারায়ণন, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু গত বছরের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভারতের কোয়েম্বাটুরে ইশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কাজের দিক থেকে সাম্প্রতিক সময়ে অ্যাকশন ও থ্রিলারধর্মী চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন সামান্থা। ২০২৫ সালে নিজের প্রযোজিত হরর কমেডি সিনেমায় বিশেষ উপস্থিতির পর ‘মা ইন্তি বাঙারাম’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সামান্থা   টিজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close