শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
বিনোদন
হৃদয়বান প্রযোজকের খোঁজে অপু
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তবে, দীর্ঘ ৯ বছর এ জুটির কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। তাই ফের কবে এ জুটি পর্দায় ফিরবে- এমন প্রশ্ন এ জুটির ভক্তদের। সম্প্রতি সে প্রসঙ্গেই নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু। সেখানেই অভিনেত্রী কথা বলেন তার নতুন দুই চলচ্চিত্র ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নিয়ে। কিন্তু নায়িকার সাথে শাকিবের সিনেমার নতুন খবর জানতে আগ্রহী হন অনেকে। নতুন কোনো সিনেমায় আবার অপুকে শাকিবের দেখা যাবে কিনা সে সম্ভাবনা জানতে চান।

এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘তিনি এখন সুপারস্টার, মেগাস্টার। আমিতো বলবো গ্লোবাল স্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি।’

‘তবে যে বিষয়টা নিয়ে সবাই অনেক প্রশ্ন রেখেছেন সেক্ষেত্রে আমি বলবো, যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের সেই ইচ্ছা পূরণ হতেও পারে।’
 
অপু আরও বলেন, ‘আমি আর শাকিব আসলে ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতোগুলো কাজ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে হলে তাদের সহযোগিতার মাধ্যমেই হবে।’
 
শাকিব-অপু জুটির হিট সিনেমার মধ্যে রয়েছে ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস তুমি আমার’, ‘হিরো: দ্য সুপারস্টার’, ‘সম্রাট: দ্য কিং ইজ হেয়ার’ ইত্যাদি। 
 
ঢালিউডে সর্বশেষে ২০১৭ সালে সিনেপ্রেমিরা শাকিব-অপুর জুটিকে পর্দায় দেখে। রাজনৈতিক-থ্রিলারধর্মী সিনেমা ‘রাজনীতি’তে সর্বশেষ একসাধে কাজ করেন তারা। এরপর আর কোনো সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।
 
বলে রাখা ভাল, বর্তমানে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুইটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ ও ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে অপুকে। অন্যদিকে শাকিব ব্যস্ত রয়েছেন ‘প্রিন্স’ ও ‘সোলজার’ চলচ্চিত্রের কাজ নিয়ে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রযোজক   অপু  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close