রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
বিনোদন
সিনেমা দেখতে ভক্তদের হুড়োহুড়িতে রণক্ষেত্র প্রেক্ষাগৃহ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাউথ ইন্ডিায়ন সুপারস্টার প্রভাসের নতুন চলচ্চিত্র ‘রাজাসাব’ মুক্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তির পর থেকেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বিশাল উন্মাদনা। তবে, এই উন্মাদনা কিছু জায়গায় রণক্ষেত্রে পরিণত হয়।

নির্ধারিত মুক্তির আগে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল। তবে, সরকারি অনুমতি পত্র পৌঁছাতে দেরি হওয়ার কারণে শেষ মুহূর্তে এই শোগুলি বাতিল করতে বাধ্য হয় হল কর্তৃপক্ষ। এতে ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে হলের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তরা কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

হায়দরাবাদের বিমল থিয়েটারে পরিস্থিতি ছিল সবচেয়ে উত্তপ্ত। সেখানে সিনেমার প্রিমিয়ার স্ক্রিনিং চলাকালীন কয়েক শত ভক্ত গেট ভেঙে হলের ভেতরে ঢুকে পড়েন। 

সামাজিক যোগাযোগমাধ্যমকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তরা প্রবেশের জন্য হুড়োহুড়ি করছেন, যার ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।

তেলেঙ্গানা রাজ্যের কুকাটপল্লী এলাকায় থিয়েটারের প্রধান ফটকে ভক্তরা সজোরে ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে সিকিউরিটি ব্যারিকেড ভেঙে তারা হলের ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হল কর্তৃপক্ষ ও পুলিশকে যথেষ্ট কষ্টসাধ্য হয়ে ওঠে। 

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।

শুক্রবার সকালে সিনেমাটি ভারত জুড়ে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমকে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ দর্শক সিনেমার দ্বিতীয়ার্ধে চমক পেয়েছেন, যদিও প্রথমার্ধকে ধীরগতির মনে করেছেন অনেকেই। তবে প্রভাসের অভিনয় এবং লুককে দর্শকরা প্রশংসায় ভাসিয়েছেন। অনেক দর্শক মন্তব্য করেছেন যে, সিনেমার ক্লাইম্যাক্স আরও ভালো হতে পারত, তবে এটি একটি পরিবারিক ছবি, যা সবাইকে নিয়ে দেখা যায়।

‘রাজাসাব’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেইনমেন্টের ব্যানারে এবং এটি মুক্তি পেয়েছে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায়। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সঞ্জয় দত্ত ও বোমান ইরানি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিনেমা   ভক্তদের হুড়োহুড়ি   রণক্ষেত্র প্রেক্ষাগৃহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close