রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
বিয়ে করছেন শিরোনামহীনের শেখ ইসতিয়াক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক।

শনিবার (১০ জানুয়ারি) বড় পরিসরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে। ব্যান্ডের সদস্য, ড্রামার ও সুরকার কাজী আহমেদ শাফিন এক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্যান্ড সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার শেখ ইশতিয়াকের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে সংগীত অঙ্গনের অনেক তারকা ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শুধু অতিথি হিসেবেই নয়, বর ইশতিয়াক এবং শিরোনামহীন ব্যান্ডের সদস্যরাও অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বলে জানা গেছে। তবে বিয়ের এই আনন্দের মাঝেও পাত্রীর পরিচয় এখনই জানা সম্ভব হয়ে ওঠেনি।

এদিকে, শনিবার সন্ধ্যায় শিরোনামহীন ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়, “হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।”

ব্যান্ড শিরোনামহীনের বর্তমান ভোকাল হিসেবে গত কয়েক বছরে শ্রোতাদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন শেখ ইশতিয়াক। তার গাওয়া ‘এই অবেলায়’ গানটি বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি গানটির সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে। প্রিয় শিল্পীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুভকামনা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন ইশতিয়াক।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   শিরোনামহীন   শেখ ইসতিয়াক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close