শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
সংসার ভাঙার খবরে যা বললেন তাহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তাহসান নিজেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহসান বলেন, “খবরটি সত্য। জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা আছি। এ বিষয়ে এখনো বিস্তারিত জানাতে চাচ্ছি না। সময় হলে সব কিছু প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে জানাতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে পরে জানাব।”

এদিকে, তাহসান-রোজার বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে দুজনের পক্ষ থেকেই বিস্তারিত তথ্য জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তাহসান।

এর আগে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে টানা এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সংসার ভাঙার খবর   তাহসান   রোজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close