সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
বিনোদন
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় নাট্যাচার্য সেলিম আল দীনের পাঁচালি নাটক ‘প্রাচ্যে’র নির্বাকরূপ (মাইমোড্রামা) মঞ্চস্থ হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যয়া চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে এ মঞ্চায়নের আয়োজন করা হয়। 

বেহুলা-লক্ষিন্দরের বিপরীত কাহিনী ‘প্রাচ্যে’র সয়ফর-নোলকের আখ্যান। বাসর রাতে নোলক সর্প দংশনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওঝা-বিষবৈধ্য ডেকেও তাকে আর বাঁচানো যায় না। এদিকে সয়ফর সাপের সন্ধানে স্বর্গ-মত্য একাকার করে ফেলে। একসময় সয়ফর সাপের সন্ধান পায় কিন্তু বাধা হয়ে দাড়ায় বুড়ো দাদি। এই সাপ বাস্তুসাপ, ঘরের লক্ষ্মী, বাড়ি পাহাড়া দেয়... তাকে মারতে হয় না। ঋণের দায়ে জর্জরিত সয়ফর জমি বন্ধকের টাকায় বউ ঘরে আনে। জমি আর বউ হারিয়ে এখন তার  আশা-আকাঙ্খা আর বেঁচে থাকা সবই দরিদ্রের দুষ্ট চক্রে বন্দী হয়ে পড়ে। 

আড়াই ঘন্টার নাটকটিকে ৩৫ মিনিটে উপস্থাপন বেশ চ্যালেঞ্জিং। নির্বাকতার মাঝে কয়েকটি দৃশ্যে বর্ণনাত্মক রীতির অনুসরণ করা হয়।

‘প্রাচ্য’ নাটকটির নির্বাকরূপ ও নির্দেশনা দিয়েছেন রিজোয়ান রাজন। আবহ সঙ্গীতে শিমুল ইউসুফ, রাজ ঘোষ ও শাকুর শাহরিয়ার, আবহ প্রক্ষেপণে জান্নাতুল পিংকি, আলোক পরিকল্পনায় মো. মুরাদ হাসান, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা ও কোরিওগ্রাফিতে সাজেদা সাজু। অভিনয়ে রাজন, সাজু, দীপান্বিতা চৌধুরী, সায়েম উদ্দিন ও মেজবাহ চৌধুরী।

প্রদর্শনীর পূর্বে সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের সাথে চট্টগ্রামের মূকাভিনয়শিল্পীরা প্রাণবন্ত আড্ডার আয়োজন করে। আড্ডার ফাঁকে  রিজোয়ান রাজন দেশ-বিদেশের  মূকাভিনয়ের গতি প্রকৃতি ও ভবিষ্যত মূকাভিনয় চর্চা নিয়ে নির্মোহ আলোচনা করেন। 

আয়োজনের শুরুতে এই শহরের পরিচিতমুখ সমাজসেবক হাসান মারুফ রুমি শুভেচ্ছা বক্তব্য দেন। দ্বিতীয়া বিশ্বাস গান ও আঁখি আক্তার আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেজবাহ চৌধুরী। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মূকাভিনয়   পাঁচালি নাটক প্রাচ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close