শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
ইতিহাস ও এতিহ্য
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম
গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি। ছবি: প্রতিনিধি

গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি। ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় যান্ত্রিকতার চাপে বিলুপ্তির পথে গ্রামীণ সংস্কৃতির প্রতীক ঢেঁকি। এক সময় উপজেলার গ্রাম গুলোতে ঢেঁকির শব্দে মুখর থাকতো প্রতিটি উঠান। অনেকের রান্না ঘরে থাকতো ঢেঁকি। গ্রামের বধুরা এক পায়ে ঢেঁকিতে ভর দিয়ে ধান ভানা, হলুদ-মরিচ গুড়ো করা, চিড়া ও খই তৈরির কাজ করতেন। 

নবান্ন উৎসব, বিয়ে, ঈদ ও পূজায় ঢেঁকিতে ধান ভেনে আটা তৈরি করা হতো। ঢেঁকির ধুপধাপ শব্দে মুখরিত ছিল বাংলার জনপদ। তবে আধুনিক যান্ত্রিক সভ্যতার ছোঁয়ায় আজ চান্দিনার গ্রামগুলোতে ঢেঁকির ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। 

উপজেলার হারং, চিলোড়া, বাড়েরা, মহিচাইল, পানিপাড়া ও মাইজখার সহ বিভিন্ন গ্রামে দেখা যায়, হাতে গোনা কয়েকটি বাড়িতে ঢেঁকি থাকলেও সেগুলো অব্যবহৃত। স্বয়ংক্রিয় রাইস মিল ও বৈদ্যুতিক গ্রাইন্ডারের সহজলভ্যতায় ঢেঁকি আজ অতীতের স্মৃতিতে পরিণত হচ্ছে।

মাইজখারের গ্রামের রাবেয়া বেগম জানান, ঢেঁকিতে ভানা চালের স্বাদ ও পুষ্টিগুণ ছিল আলাদা। নতুন প্রজন্মের অনেকেই ঢেঁকি চোখে দেখেনি। তাদের মতে, ঢেঁকির সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধন।

পানিপাড়া গ্রামের আমেনা বেগম বলেন- একসময় আমার উঠোনে ঢেঁকি ছিলো। আমাদের বাড়ি সহ আশেপাশের অনেকেই এখানে চাল ভানতে আসতো। কিন্তু এখন বিভিন্ন মিলে সহজেই চাল গুড়ো করা যাওয়ায় ঢেঁকির ব্যবহার হয়না। 

অধ্যাপক মাসুমুর রহমান বলেন- একসময় এই অঞ্চলে ঢেঁকির ব্যবহার ছিলো প্রচুর। সময়ের সাথে সাথে ঢেঁকি এখন বিলুপ্তির পথে। কিছু গ্রামে এখনো ঢেঁকির ব্যবহার থাকলেও বেশিরভাগ ঢেঁকি এখন ব্যবহারের অনুপযুক্ত। 

সংস্কৃতিবিদরা মনে করেন, লোকজ ঐতিহ্য রক্ষায় স্থানীয় উদ্যোগ জরুরি। নচেৎ চান্দিনার গ্রামবাংলা থেকে ঢেঁকি একদিন পুরোপুরি হারিয়ে যাবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গ্রাম বাংলা   ঐতিহ্য   ঢেঁকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close