শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবীজুড়ে ইসরাইলের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে এই গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করার কয়েক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নেয়া হয়।
 
প্রতিবেদনে বলা হয়, ‘মুসলিম ব্রাদারহুডের মিশর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণিভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।’
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিবৃতিতে বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুডের সহিংসতা এবং অস্থিতিশীলতা যেখানেই ঘটুক না কেন তা প্রতিহত করার জন্য চলমান, টেকসই প্রচেষ্টার প্রাথমিক পদক্ষেপের প্রতিফলন ঘটায় এই নিষেধাজ্ঞা।’
 
তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদে জড়িত হওয়া বা সমর্থন করার জন্য এই মুসলিম ব্রাদারহুড শাখাগুলোকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সব উপলব্ধ উপায় ব্যবহার করবে।’
 
যুক্তরাষ্ট্রের এই তালিকাভুক্তি সংগঠনগুলো বস্তুগত সহায়তা প্রদানকে অবৈধ করে তোলে। একই সাথে তাদের বর্তমান ও সাবেক সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে এবং তাদের রাজস্ব প্রবাহ বন্ধ করার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।
 
১৯২৮ সালে মিশরীয় মুসলিম পণ্ডিত হাসান আল-বান্না প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুডের মধ্যপ্রাচ্যে বিভিন্ন শাখা রয়েছে। সংগঠনটির দাবি, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুসলিম ব্রাদারহুড   সন্ত্রাসী সংগঠন   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close