শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
বিয়ে করলেন জেফার–রাফসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম

দীর্ঘদিনের গুঞ্জন, অস্বীকার আর নীরবতার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান।

ঢাকার অদূরে বুধবার (১৪ জানুয়ারি) সকালে সম্পন্ন হয়েছে তাদের গায়েহলুদ অনুষ্ঠান। একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুজনই।

রাফসান তার ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “ভালোবাসা, বন্ধু, পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে নতুন যাত্রা শুরু করতে আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আজ আমরা একসঙ্গে আমাদের জীবনকে এক সূত্রে বাঁধলাম, হাতে হাত রেখে পা রাখলাম জীবনের এক সুন্দর অধ্যায়ে— জেফার ও রাফসান।”

গত দুই বছর ধরেই জেফার ও রাফসানকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছিল। একসঙ্গে কাজ করা, দেশ–বিদেশে ভ্রমণ কিংবা আড্ডার ছবি ঘিরে নানা আলোচনা হলেও শুরু থেকেই এসবকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তারা। দুজনই দাবি করতেন, তারা কেবল বন্ধু ও সহকর্মী; ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না।

এর মধ্যেই আলোচনায় আসে রাফসানের দাম্পত্য জীবনের বিচ্ছেদের বিষয়টি। তিন বছরের সংসারের ইতি টানার কথা নিজেই জানান তিনি। বিচ্ছেদের পর তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা জানান, তিনি এই সিদ্ধান্ত চাননি। এরপর থেকেই নতুন করে আলোচনায় আসে জেফার–রাফসানের সম্পর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি রাফসানের সংসার ভেঙেছে। এসব অভিযোগের জবাবে প্রায় ১৫ মিনিটের একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন রাফসান। অন্যদিকে জেফারও স্পষ্ট করে বলেন, রাফসানের ডিভোর্স তার ব্যক্তিগত বিষয়, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সব অস্বীকার, ব্যাখ্যা আর নীরবতার পর অবশেষে বাস্তবতার রূপ পেল এই সম্পর্ক। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই যুগল। আজকের এই বিয়ের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখলেন জেফার রহমান ও রাফসান সাবাব।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   জেফার   রাফসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close