মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
খেত খামার
সাতক্ষীরায় কুল চাষে নতুন সম্ভাবনা
ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:০১ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আবহাওয়া অনুকুলে থাকায় সাতক্ষীরা জেলায় এবার কুলের বাম্পার ফলন হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে প্রতি বছরে ১৩৬ কোটি টাকার উপরে বিভিন্ন প্রজাতির কুল বাজার বিক্রি হওয়ার আশা করছে কৃষি বিভাগ। এসব কুলের মধ্যে রয়েছে বিলাতি মিষ্টিকুল, থাই আপেলকুল, বল সুন্দরীকুল, কাশমির আপেলকুল, দেশী আপেলকুল, নারকেলকুল, টক বোম্বাইকুল ও স্থানীয় টক জাতের কুল।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলাতে ৯৫০ হেক্টর পরিমাণ জমিতে কুল চাষ হয়েছে; যা গত তিন বছরের ব্যবধানে প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে জেলায় কুলের আবাদ হয়েছিল ৫৫০ হেক্টর পরিমাণ। এ হিসাবে চলতি মৌসুমে ৪০ শতাংশ বেড়েছে।

সাতক্ষীরার কৃষি অফিস জানিয়েছেন, বছরে ১৭ হাজার টন কুল উৎপাদন হচ্ছে। যার গড় মুল্য ১৩৬ কোটি টাকার ওপরে। এ জেলার উৎপাদিত কুল স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টাগ্রাম, বরিশাল সিলেট খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে।

অন্য যে কোনো ফসলের চেয়ে কুল স্বল্প সময়ে অধিক মুনাফা হওয়াতে জেলায় প্রতি বছর বাড়ছে কুলের আবাদ। গত তিন বছরের ব্যবধানে অন্তত ৪০ শতাংশ কুলের আবাদ বেড়েছে সাতক্ষীরায়।

সাতক্ষীরা সদরের কুল চাষি শাহাজান আলী জানান, গত ৮ বছর যাবত কুল চাষ করেন। অন্যের জমি লীজ নিয়ে তাতে কুলের বাগান করেছেন। সাত বিঘার কুল বাগানে থাই আপেলকুল, বল সুন্দরীকুল, বিলাতি মিষ্টি, কাশমির আপেলকুল, দেশী আপেলকুল, নারকেলকুল, ও টক বোম্বাইসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি কুল গাছ রয়েছে। 

এসব গাছে একনাগাড়ে গত ৬ বছর যাবত কুল উৎপাদন হচ্ছে বলে জানান। বছরে ১২-১৩ লাখ টাকার কুল বিক্রি করেন তিনি।

চলতি মৌসুমে একই পরিমাণে বাগানে কুল চাষ করেছেন তিনি। ইমধ্যে কুল বিক্রি করা শুরু করেছেন তিনি। স্থানীয় পাইকাররাসহ খুলনার ব্যবসায়ীরা তার বাগান থেকে কুল সংগ্রহ করছেন। 

তিনি বলেন গত বছর সাত বিঘা বাগানের কুল বিক্রি হয়েছে ১২ লাখ টাকার ওপরে।

আর উৎপাদন খরচ হয় জমি লীজ, সেচ, গাছের পরিচর্যা, সার কিটনাষক, ভিটামিন ও শ্রমিকের মজুরি দিয়ে সাড়ে ৬ লাখ টাকা। এতে তার লাভ হয়েছে ৫ লাখ টাকার ওপরে। তবে চলতি মৌসুমে গাছে যে, পরিমাণ ফলন এসেছে তাতে ১৩-১৪ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন এই কুল চাষি।

কলরোয়া উপজেলার কোমরপুর গ্রামের স্কুল শিক্ষক লাল্টু বলেন, ‘গত ৬ বছর যাবত তার নিজের জমিতে কুল চাষ করছেন। গত বছর ১০ বিঘা পরিমাণ জমিতে আপেলকুল উৎপাদন করে ৬ লাখ টাকা লাভ হয় তার। অন্যসব ফসলের চেয়ে কুল চাষ খুবই লাভজনক। মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের ফসল কুল উৎপাদন। ধান, পাট বা সরিষা উৎপাদনে এতো বেশি লাভ করা সম্ভব না।’

তাছাড়া নিরাপত্তা ঝুকিও কম। তিনি বলেন, ‘১০ বিঘা কুল বাগানে ৫ লাখ টাকার মত উৎপাদন খরচ পড়ে। সেখানে কুল বিক্রি হয় ৯ থেকে সাড়ে ৯ লাখ টাকা। চলতি মৌসুমে কুল বিক্রি শুরু করেছেন গেল এক সপ্তাহ ধরে। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। প্রতি মণ আপেলকুল সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি করছেন।’

খুলনার পাইকারী কুল ব্যবসায়ী ও আড়তদারী প্রতিষ্ঠান মেসার্স মিতা বাণিজ্য ভান্ডারের স্বত্তাধিকারী রাসেল হোসেন বলেন, ‘সাতক্ষীরার উৎপাদিত কুল বাজারে চাহিদা অনেক বেশি। খুলনা বিভাগীয় শহর ছাড়াও বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, বরিশাল ও পিরোজপুর জেলায় সরবরাহ করি।’

প্রতি মণ আপেলকুল ও বিলাতি মিষ্টিকুল ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা দরে পাইকারী ক্রয় করছেন। সাতক্ষীরা থেকে প্রতি মৌসুমে ৭ থেকে ৮ হাজার মণ কুল ক্রয় করে তার প্রতিষ্ঠানটি।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আসলাম বলেন, ‘স্বল্প সময়ের খুবই লাভজনক কুল চাষ। দ্রুত এর প্রসার ঘটছে। চাষীরা খুবই আগ্রহী হচ্ছে কুল চাষে। তাছাড়া জেলার অনেক মৎস্য ঘেরে কুল চাষ করে লাভবান হচ্ছে মৎস্য চাষীরা। বর্তমানে অনেক উন্নতজাতের সুস্বাদু কুল চাষ হচ্ছে এ জেলায়। কুল চাষে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে সাতক্ষীরার কুল চাষিদের মধ্যে।’

কেকে/ এমএফএইচ
 


মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close