শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
আম্মু কোনো শাড়ি কিনলে আগে আমারই পরা হয় : ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা। সম্প্রতি শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করে নেটিজেনদের মাঝে নস্টালজিয়া ছড়িয়েছেন তিনি। একই সঙ্গে তুলে ধরেছেন মায়ের শাড়ির প্রতি নিজের আজন্ম ভালোবাসার গল্প।

নিজের পোস্টের ক্যাপশনে শৈশবের স্মৃতিচারণ করে ফারিণ লেখেন, “প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো।”

মায়ের সঙ্গে শাড়ি নিয়ে নিজের বিশেষ সম্পর্কের কথাও জানান এই অভিনেত্রী। ফারিণ লেখেন, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হন তিনিই। ফারিণের কথায়, “এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।”

অভিনেত্রীর কাছে পৃথিবীর নামী-দামী সব ব্র্যান্ডের চেয়েও মায়ের আলমারির শাড়িগুলোই সবচেয়ে সুন্দর। ফারিণের মতে, মায়েরা হয়তো এভাবেই সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তার ভাষায়, কিছু শাড়ি তার মা ইচ্ছা করেই তার জন্য কিনে আলমারিতে তুলে রাখেন।

তাসনিয়া ফারিণের এই আবেগঘন পোস্ট ও ছবিগুলো ইতোমধ্যেই ভক্তদের হৃদয় ছুঁয়েছে। অনেকেই মন্তব্যে নিজেদের মা ও শাড়ি ঘিরে স্মৃতির কথা শেয়ার করছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফারিণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close