শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
আসছে কবিতাচিত্র ‘যাকে খুঁজি অস্তিত্বহীনতায়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রামের বিভিন্ন নৈসর্গিক লোকেশনে নির্মিত হয়েছে কবিতাচিত্র ‘যাকে খুঁজি অস্তিত্বহীনতায়।’ প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির আলো-ছায়ায় বোনা এই কবিতাচিত্র নিয়ে ইতোমধ্যেই দর্শক-শ্রোতার আগ্রহ কাড়ছে।

কবিতাচিত্রে কণ্ঠ দিয়েছেন নাসরিন হীরা, যার মায়াবী কণ্ঠ ও সংবেদনশীল উপস্থাপনা কবিতাগুলোকে জীবন্ত করে তুলেছে। লেখক ও কবি পায়েল বিশ্বাস লিখিত কবিতাচিত্রটির ভিডিও নির্দেশনা দিয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি কবিতার আবেগকে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।

অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ ও বুশরা। মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন রূপ ও রঙে। কবিতাচিত্রটি নির্মাণ করেছে অনল মিডিয়া ভিশন, সহযোগিতায় রয়েছে বীজন নাট্য গোষ্ঠী।

প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কবিতা ঘর। যারা প্রকাশনার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিকাশে নিয়মিত ভূমিকা রাখছে।

‘যাকে খুঁজি অস্তিত্বহীনতায়’- কেবল একটি কবিতাচিত্র নয়, এটি আসলে এক মর্মস্পর্শী আবেগের যাত্রা, যেখানে স্মৃতি ও বর্তমান একসূত্রে গাঁথা।

কবি পায়েল বিশ্বাস তার কাব্যভাষায় প্রেমের যে গভীর ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা সেটিকে পর্দায় রূপ দিয়েছেন সংবেদনশীলভাবে।

এই প্রযোজনাটি বাংলা ভাষার কবিতা-ভিত্তিক ভিডিও ধারার এক নতুন সম্ভাবনা হিসেবে বিবেচিত হতে পারে। বাংলা কবিতাকে চিত্রে, কণ্ঠে ও অভিনয়ে মিশিয়ে উপস্থাপনের এই প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলা সংস্কৃতিচর্চায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।

‘যাকে খুঁজি অস্তিত্বহীনতায়’ শিগগিরই কানাডা বাংলা চ্যানেলের (সিবিসি) অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত হবে। প্রেম, সময় ও স্মৃতির মেলবন্ধনে গড়া এই কবিতাচিত্র নিঃসন্দেহে দর্শকের মনে গভীর ছাপ ফেলবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতাচিত্র   যাকে খুঁজি অস্তিত্বহীনতায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close