রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন দেব
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে এক অলিখিত নিষেধাজ্ঞা জারি ছিল অভিনেতার ওপর। কোনো সিনেমায় কাজ করলে শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ান-সহ কেউই সে কাজে থাকবে না! ফলে এখন পর্যন্ত ৬-৭ মাস ধরে কাজের বাইরে অভিনেতা। তাই এই সংঘাত মেটাতে অনির্বাণের পক্ষে এগিয়ে এলেন সুপারস্টার দেব।

সম্প্রতি গুঞ্জন ওঠে, দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমায় দেখা যেতে পারে অনিবার্ণকে। যেখানে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।  তবে শুক্রবার এক বৈঠকে দেব জানালেন, নতুন সিনেমায় অনির্বাণের কাজ করার খবরটি সত্য নয়। তবে এই খবর সত্যি হলে খারাপ হতো না, সেটাও জানিয়েছেন নায়ক।

পাশাপাশি ইন্ডাস্ট্রিতে অনির্বাণের এই সংকটের কথা জানেন দেব। বৈঠকে নায়ক বললেন, আমার ছবিতে থাকুক না থাকুক, অনির্বাণের কাজ করা উচিত। ও খুবই ভালো অভিনেতা। আমি ফেডারেশনের বিরুদ্ধে নই, তবে আমি চাই ও কাজ করুক। ও ভালো ছেলে না খারাপ ছেলে, সেটা আমি জানি না। আমি কিছু বলতেও চাই না। তবে ও যেন কাজ করতে পারে, সেটুকুই চাওয়া।

দেব যে মনেপ্রাণে চান অনির্বাণ কাজে ফিরুক, সেটা বুঝিয়ে দিলেন তিনি। এদিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলেন ফেডারেশনের কাছে। দেব বলেন, অনির্বাণ যাই করে থাক, আমি ওর হয়ে ক্ষমা চাইছি ফেডারেশনের কাছে। ওকে প্লিজ ছবিতে কাস্ট করতে দিন। ওর কাজ করা জরুরি।

এমনকি বিষয়টি বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরও হস্তক্ষেপও কামনা করেন দেব।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  অনির্বাণ   দেব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close