শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেত খামার
গঙ্গাচড়ায় আলদাদপুর গ্রামে জনপ্রিয় হয়ে উঠছে পান চাষ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামের কৃষকদের আয়ের প্রধান উৎস পান। প্রায় গ্রামজুড়েই রয়েছে পানের বরজ। আর এ থেকেই তারা মেটাচ্ছেন পরিবারের যাবতীয় ব্যয়ভার। 

সরেজমিন আলদাদপুর  গ্রামে গিয়ে দেখা যায়, পান চাষী পরেশ রায় (৫০) তার বরজ থেকে পান তুলছেন। এ সময় আলাপকালে তিনি জানান, পানই হচ্ছে এ গ্রামের কৃষকদের আয়ের প্রধান উৎস। তারা পান চাষের সঙ্গে যুক্ত আছেন বংশানুক্রমিকভাবে। তার পূর্বপুরুষরাও এর আবাদ করেছেন।

তিনি আরো জানান, গত বছর ২০ শতক জমিতে পানের আবাদ করেছিলেন। ২ বছরে পানের আবাদে তার ব্যয় হয় ২ লাখ টাকা আর পান বিক্রি করেন তিনি ৪ লাখ টাকা। এতে তার ২ লাখ টাকা লাভ হয়।

একই গ্রামের পান চাষী হেমন্ত রায় (৪৮) জানান, তিনি ২৫ শতক জমিতে দেশী জাতের পান চাষ করেছেন। এ পান চাষ থেকেই চলছে তার সংসারের ভরণ-পোষণ। তিনি আরো জানান, কুয়াশা ও অতিবৃষ্টি পানের প্রধান শত্রু। এজন্য একটু উঁচু জমিতে পানের বরজ করতে হয়। তাছাড়া কুয়াশা প্রতিরোধে ওপরে মাচা ও চারপাশ ঢেকে দিতে হয়। এ গ্রামের আরো কয়েকজন পানচাষী জানান, পানের জন্য এ এলাকাটি বেশ উপযুক্ত। পানই এ এলাকার প্রধান অর্থকরী ফসল।

তারা আরো জানান, পান চাষের জন্য জৈব সার, খৈল ও অল্প পরিমাণে ইউরিয়া প্রয়োজন হয়। তবে পানক্ষেতে পোকামাকড়ের আক্রমণ হতে পারে। কখনো কখনো মারাত্মক পচনও লাগে। এসব বিষয়ে চাষিদের সবসময় সচেতন থাকতে হয়। 

স্থানীয় ইউপি সদস্য পরেশ রায় বলেন, লাভজনক হওয়ায় দিন দিন এখানে পান চাষ জনপ্রিয় হয়ে উঠছে। উৎপাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close