রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কমিটি গঠিত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারপারসন রিজোয়ান রাজনের নেতৃত্বে সভায় দেশের ১৫টি দলের প্রতিনিধি অংশ নিয়ে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

পথমূকাভিনয় পরিষদের চেয়ারপারসন রিজোয়ান রাজনের সভাপতিত্বে ১৫টি দলের প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে দলগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দলের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন। শুরুতে পরিষদের ভাইস চেয়ারপারসন আসবাবীর রাফসান সব দলের প্রতিনিধি ও পর্যবেক্ষককে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দেন। 

দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সাথে আলোচনা সাপেক্ষে বিশিষ্ট নাট্যজন শাহজাহান শোভন ও মূকাভিনয়শিল্পী মেজবাহ চৌধুরী যৌথভাব ১১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। 

কমিটিতে সম্মানিত চেয়ারম্যান রিজোয়ান রাজন, কার্যকরী চেয়ারম্যান আসবাবীর রাফসান, ভাইস চেয়ারম্যান শাকুর শাহরিয়ার, সেক্রেটারি জেনারেল ইমতিয়াজ ত্বকী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল উজ্জ্বল উচ্ছ্বাস, সাংগঠনিক সম্পাদক রবিউল রবি, কোষাধ্যক্ষ নাদিম মোড়ল এবং তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শামীম শেখ মনোনীত হয়েছেন।

কার্যকরী সদস্যরা হলেন শিশির রহমান, প্রদীপ আচার্য্য ও মেহেদী হাসান সোহেল।

কমিটি ঘোষণার পর সদস্যরা ফটোসেশনে অংশ নেন এবং আসবাবীর রাফসান পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, পরিষদভুক্ত দলগুলো হল প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, পুরান, মাইমো টেলস, মাইম ফর চিলড্রেন, মুক্তমঞ্চ নির্বাক দল, নাট্যভূমি, প্রদীপ্ত প্যান্টোমাইম, নাট্যতরী, মাইম ফেইস, মৌন মাইম, বাংলার মুখ প্যান্টোমাইম, নওগাঁ মাইম থিয়েটার, মুক্তবিহঙ্গ ও থিয়েটার সার্কেল মাইম ট্রুপ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ   কমিটি গঠিত   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close