মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
ইতিহাস ও এতিহ্য
শালিখার চিত্রা নদীতে মিলল কয়েকশো বছরের পুরোনো তরবারি
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার চিত্রা নদীর তলদেশ থেকে কয়েকশো বছরের পুরোনো একটি তরবারি উদ্ধার হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ব ব্যংকের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে এক্সাবেটরের মাধ্যমে চিত্রা নদীর মাটি খননকালে এই তরবারিটি পাওয়া যায়। 

তরবারিটি বর্তমানে নদী খনন কাজের সাব ঠিকাদার ও মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল সরদারের নিকট সংরক্ষিত। 

স্থানীয়দের ধারণা ঐতিহাসিক এই অস্ত্রটি মধ্যযুগীয় বা সুলতানী আমলের কোনো সময়ের হতে পারে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তরবারিটি এক পলক দেখতে ভিড় জমান স্থানীয় কৌতূহলী ও উৎসুক জনতা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে শালিখা উপজেলার চিত্রা নদীর কাদিরপাড়ার শ্মশান ঘাটের অংশে এক্সাবেটর দিয়ে খননের সময় একটি ভারী বস্তু আটকে যেতে দেখেন। পরে সেটি তোলার পর দেখা যায়, সেটি একটি পুরোনো তরবারি। তরবারিটির দৈর্ঘ্য আনুমানিক চার ফুটের কাছাকাছি এবং এর হাতলের বাকানো অংশে ক্ষয় ও মরিচা ধরলেও মূল আকৃতি বেশ স্পষ্ট রয়েছে।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ নদীর পাড়ে ভিড় করেন। অনেকে আরো অনেক কিছু উঠতে পারে এই আশায় দীর্ঘ সময় কাটাচ্ছেন নদী পাড়ে। অনেকেই ধারণা করছেন, তরবারিটি কোনো প্রাচীন যুদ্ধ বা ঐতিহাসিক ঘটনার স্মারক হতে পারে।

শতখালী ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আতিম মোল্যা বলেন, ‘চিত্রা নদী ও এর আশপাশের অঞ্চল একসময় গুরুত্বপূর্ণ নৌপথ ও জনবসতি ছিল। সে কারণে এখানে ঐতিহাসিক নিদর্শন পাওয়া অস্বাভাবিক নয়।’

অপর একজন প্রবীণ ব্যক্তি মোহরমোল্যা বলেন, ‘আমাদের এই অঞ্চলটি জমিদার অধ্যুষিত এলাকা। আমাদের পাশ্ববর্তী  গ্রাম ছান্দড়ায় একসময় জমিদাররা বসবাস করতেন। তাই আমাদের শুধু চিত্রা নদীই নয়, শালিখা উপজেলার অন্যান্য নদী খনন করলেও ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বহনকারী আরো অনেক জিনিসই পাওয়া যাবে। যেহেতু ধারণা করা হচ্ছে তরবারিটি কয়েকশো বছরের পুরোনো। তাই এটি শালিখা অঞ্চলের ইতিহাস জানার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হবে।’ 

তদন্ত ও গবেষণা শেষে তরবারিটি জাদুঘরে সংরক্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে তরবারিটি সংরক্ষণ এবং তৎপরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  চিত্রা নদী   কয়েকশো বছর   তরবারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close