শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হলেন অভিনেতা আনোয়ার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ১১:৫৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ছোট পর্দার পরিচিত মুখ আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রে পুরস্কারে ভূষিত হয়েছেন। অভিনয়ে ধারাবাহিক সাফল্য ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) গ্লোবাল হিউম্যান ফ্রিডমস অব ইউএসএর উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলা মিউজিক ফেস্টিভ্যাল’-এ আনোয়ার হোসেনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠা আনোয়ার হোসেন ধীরে ধীরে দেশের বাইরেও জনপ্রিয়তা অর্জন করেছেন। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘যে কোনো পুরস্কারই কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই সম্মাননার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’

আয়োজক সূত্রে জানা গেছে, বাংলা সংগীতের ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক ধারাকে বিশ্ব দরবারে তুলে ধরতেই এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সংগীতপ্রেমী দর্শকদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

একাধিক পাওয়ারহাউস পারফর্মারের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে। সংগীত পরিবেশনায় মঞ্চ মাতান ব্যান্ড ফিডব্যাকের ভোকাল শিল্পী লুমিন, সাদি, ডিজে রাহাত, হীরা, নাজু ও অভিনেত্রী শাহনূর। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানজুড়ে তৈরি হয় উৎসবমুখর আবহ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   পুরস্কার   অভিনেতা আনোয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close