রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
খেত খামার
রাজধানীতে বেড়েছে শীতের সবজির দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীত মৌসুম শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির কেজি দামে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে। শীতের ভরা মৌসুমে দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও মৌসুমের শেষ দিকে আসার কারণে বাজারে মূল্য বৃদ্ধি শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫–২০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা এবং গাজর ৬০ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা। শিম প্রতি কেজি ৪০–৮০ টাকা, আলু ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০–৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা এবং ছোট ব্রকলি ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন আহমেদ বলেন, “গেল কয়েকদিন তুলনামূলক কম দামে সবজি কিনেছিলাম, তবে আজ দেখছি প্রতিটি সবজির দাম ১০–২০ টাকা বেড়েছে। শীতের পুরো মৌসুমে দাম তুলনামূলক কম ছিল, এখন বাড়তে শুরু করেছে।” তিনি বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন।

মালিবাগ বাজারের ক্রেতা সাইদুর রহমানও বলেন, “কয়েকদিন আগেই ফুলকপি ২০–৩০ টাকায় কিনেছিলাম, আজ দাম ৫০ টাকা। দরদাম করে শেষ পর্যন্ত ৪০ টাকায় কিনলাম। একই পরিস্থিতি প্রায় সব ধরনের সবজিতে।”

বিক্রেতা জুয়েল রানা জানান, “শীতের সময় সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম থাকে। শীত চলে যাচ্ছে, সরবরাহ কমছে। পাইকারি বাজারে যে দাম আমরা কিনি, তা এখন ১০–২০ টাকা বেশি, ফলে খুচরা বাজারের দামও বেড়েছে।”

এদিকে, রাজধানীর বাজারে শীতের শেষের দিকে সবজির ঊর্ধ্বমুখী দাম সাধারণ ক্রেতাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   শীতের সবজি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close