শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
ফেসবুকে দেখলাম বাবা বিয়ে করেছে : নিয়াশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জির দ্বিতীয় বিয়ের সংবাদে উত্তাল নেটদুনিয়া। প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জিকে ডিভোর্স না দিয়েই প্রায় মেয়ের বয়সী এক তরুণীকে বিয়ের ঘটনায় আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।

২০২৫ সালেই বেনারসের ঘাটে হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন হিরণ-ঋতিকা। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেতা। এরপরই শুরু হয় জলঘোলা।

এদিকে, আইনি বিচ্ছেদের আগে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে পারছেন না প্রথম স্ত্রী অনিন্দিতা। মেয়ে নিয়াশা চ্যাটার্জিকে নিয়ে সোজা থানায় হাজির তিনি।
 
হিরণ-অনিন্দিতার মেয়ের বয়স ১৯ বছর। পড়ছেন কলকাতার একটি কলেজে। বাবার বিয়ের সংবাদে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাবা ও স্বামী হিসেবে ব্যর্থ অভিনেতা।

২-৩ বছর পূর্বে থেকেই হিরণের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতেন অনিন্দিতা। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে চলছিল দাম্পত্য কলহ। প্রথম স্ত্রীর সঙ্গে সবকিছু ঠিক করে নেয়ার প্রতিশ্রুতি দিলেও গোপনে ঋতিকাকে বিয়ে করেন বিজেপির এই বিধায়ক।
 
হিরণের বিয়ে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই কড়া উত্তর দিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন, হিরণের সাথে তার পাঁচ বছরের সম্পর্ক। তাদের সম্পর্কের কথা বেশ আগে থেকেই জানতেন অনিন্দিতা। এমনকি তাকে আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন অভিনেতা।

অন্যদিকে মেয়ে ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও এবার আইনের মাধ্যমেই উত্তর দেয়ার প্রস্তুতি নিয়েছেন অনিন্দিতা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   বাবার বিয়ে   নিয়াশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close