শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
আবারও আলোচনার কেন্দ্রে হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এক বছর বিরতির পর টেলিভিশন পর্দায় ফেরা তার নতুন ধারাবাহিক নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সম্প্রচারের শুরু থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ কেড়েছে।

নতুন এই সিরিয়ালে হানিয়া আমির জুটি বেঁধেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে। নাটকে আইরা ও কাময়ার চরিত্রে তাদের রোমান্টিক রসায়ন দর্শকদের মধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে তাদের একসঙ্গে থাকা বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাকিস্তান ছাড়াও বাংলাদেশ ও ভারতে সিরিয়ালটি ব্যাপক সাড়া ফেলেছে। অভিনয়ের ক্ষেত্রে হানিয়া আমির আবারও তার দক্ষতার প্রমাণ দিয়েছেন বলে মনে করছেন দর্শক ও সমালোচকরা। এর আগে ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল।

তবে সব প্রশংসার মাঝেও সিরিয়ালের কাহিনি নিয়ে কিছু সমালোচনা রয়েছে। অনেক দর্শকের মতে, গল্পের গতি কিছুটা ধীর এবং অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারের কারণে কাহিনির উপস্থাপন আরও সংক্ষিপ্ত হলে নাটকটি আরও উপভোগ্য হতে পারত।

সব মিলিয়ে হানিয়া আমির ও বিলাল আব্বাস খান অভিনীত ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে। যা এই ধারাবাহিকের জনপ্রিয়তা এবং হানিয়া আমিরের অভিনয় দক্ষতারই প্রমাণ দিচ্ছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হানিয়া আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close