শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
ইতিহাস ও এতিহ্য
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল এবার একসঙ্গেই প্রকাশ করা হবে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা। 

সচিব বলেন, “ব্যালট পেপার পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা ফেরত পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে এই ব্যালট পৌঁছাতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।”

গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ইসি সচিব জানান, কূটনীতিকরা ভোটের ফলাফল প্রকাশের সময়সীমা সম্পর্কে জানতে চেয়েছেন। সাধারণ কেন্দ্রের ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসী ভোটের কেন্দ্রগুলোতে গণনা শেষ করতে সময় বেশি লাগবে। কারণ প্রবাসীদের জন্য নির্ধারিত এ-ফোর সাইজের ব্যালট পেপারের দুই পাশেই ১১৯টি মার্কা রয়েছে, যা ম্যানুয়ালি স্ক্যান করতে হবে। ত্রুটিমুক্ত ফলাফল নিশ্চিত করতেই এই বাড়তি সময়ের প্রয়োজন। কত ভোট জমা পড়ছে, তার ওপর ভিত্তি করে এই সময় নির্ধারিত হবে।”

বিদেশে অবস্থানরতদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব স্পষ্ট করেন, বিদেশে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তা ব্যক্তিগত পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পোস্টাল   ব্যালট   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close