সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
যাত্রা শুরু করলো নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:২১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডিজিটাল বিনোদনের জগতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ কনটেন্টের পাশাপাশি আবহমান বাংলার লোকসংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দোয়েলের পথচলা শুরু হয়।

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন দোয়েলের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।

তিনি বলেন, বিনোদনের পাশাপাশি শিক্ষা ও সচেতনতামূলক কনটেন্টের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানের ধারাবাহিক পরিবেশনায় দোয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু প্ল্যাটফর্মটির অনুষ্ঠানের ধরন, প্রতিষ্ঠার গল্প এবং এর আদর্শিক উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর মঞ্চে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন জনপ্রিয় যাদুশিল্পী জুয়েল আইচ। তার চোখ ধাঁধানো ম্যাজিক শোর পর শিশু শিল্পীদের নান্দনিক দলীয় পরিবেশনা পুরো মিলনায়তনে এক শৈল্পিক আবহ তৈরি করে।

দোয়েলের আনুষ্ঠানিক যাত্রাকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বিটিভির জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাকুর মজিদ, চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রহমান এবং কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম ও খায়রুল আনাম শাকিল।

এছাড়াও উপস্থিত ছিলেন কল্পনা আনাম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, আসিফ ইকবাল, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, প্রাবন্ধিক মফিদুল হক, ইফতেখার উদ্দিন নওশাদ, আহসান কবির, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান এবং বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণসহ সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ওটিটি প্ল্যাটফর্ম   দোয়েল  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close