শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
শাকিব খানের বাবা হওয়ার গুঞ্জনে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন— এমন গুঞ্জন সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই আলোচনা ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মেগাস্টার শাকিব খান। ভক্তরা এই বিষয়টি নিয়ে কৌতূহলে ভাসছেন।

বিষয়টি পরবর্তীতে শাকিব খানের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে গেছে। তবে খবরটি শোনার সঙ্গে সঙ্গে অপু বিশ্বাস বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলেন না?”

অপু বিশ্বাস আরও বলেন, “কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ নই। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।”

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের কোলজুড়ে আসে সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ের বিষয়টি প্রকাশের পর ২০১৮ সালে তারা বিচ্ছেদ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শাকিব খান   অপু বিশ্বাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close