শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আইন-আদালত
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার আসামি মিজান গ্রেফতার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. মিজান এবং তার সহযোগী মো. মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গত ২৫ ও ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মো. মিজান খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছে। এরপর র‌্যাবের একটি আভিযানিক দল গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পরদিন ২৬ জানুয়ারি আরেক সন্দেহভাজন পলাতক আসামি মামুন বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি দল ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হন র‍্যাব সদস্যরা। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত ও রক্তাক্ত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় র‍্যাব-৭ বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সলিমপুর   র‍্যাব সদস্য হত্যা   আসামি   মিজান গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close