মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
খেত খামার
মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে বরই চাষে লাভবান কৃষক
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় মৌলভীবাজার জেলায় প্রতিবছর বাণিজ্যিকভাবে বাড়ছে বরই চাষ। জেলার কমলগঞ্জ ও রাজনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় কৃষকরা নতুন জাতের বরই চাষ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। এখানকার মাটি ও আবহাওয়া বরই চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় উৎপাদন ভালো হচ্ছে এবং স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে।

চলতি মৌসুমে বরই চাষে ব্যতিক্রমী সাফল্য পেয়েছেন কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নয়াগাঁও গ্রামের আজাদুর রহমান এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের গিয়াস উদ্দিন।

মাস্টার্স পাস করার পর চাকরির পেছনে না ছুটে কৃষিকেই পেশা হিসেবে বেছে নেন আজাদুর রহমান। টানা ১৭ বছর ধরে বরই চাষ করে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। শমসেরনগর বিমানঘাঁটি এলাকায় তার ৭ একর জমিজুড়ে রয়েছে থাই আপেল কুল, বাউকুল, জাম্বুকুল, ঢাকা-৯০ ও টক-মিষ্টি কুলের বিশাল বাগান। 

সরেজমিনে দেখা যায়, প্রতিটি গাছ ফলভারে নুয়ে পড়েছে। ফলের ভার সামলাতে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে এবং পাখির আক্রমণ থেকে রক্ষা পেতে পুরো বাগান জাল দিয়ে ঘেরা।

আজাদুর রহমান জানান, বরই ও ফুলগাছের চারা বাবদ বছরে প্রায় ৫ লাখ টাকা বিনিয়োগ করে তিনি আয় করছেন ৬ থেকে ৭ লাখ টাকা। বর্তমানে ঢাকা-৯০ ও জাম্বু কুল প্রতি কেজি ১০০ টাকা এবং বাউকুল ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন তার বাগান থেকে ৩০০ থেকে ৫০০ কেজি বরই সংগ্রহ করা হয়।

অন্যদিকে রাজনগরের গিয়াস উদ্দিন এক সময় বিডিআর সদস্য ছিলেন। পিলখানা বিদ্রোহের পর চাকরিচ্যুত হয়ে হতাশ হলেও পরে বরই চাষে যুক্ত হয়ে ঘুরে দাঁড়ান। ২০২১ সালে এক বিঘা জমিতে আপেল কুল ও বলসুন্দরী বরই রোপণ করেন। সাত মাসেই ফল আসে। বর্তমানে প্রতিদিন তার বাগান থেকে পাইকারি দরে ১২০ থেকে ১৫০ টাকা কেজিতে বরই বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৫ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জয়েন্ত কুমার রায় জানান, কমলগঞ্জের মাটি ও আবহাওয়া বরই চাষের উপযোগী। নতুন জাতের বরইয়ের ভালো ফলন ও বাজারমূল্য কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে। চলতি মৌসুমে কমলগঞ্জ উপজেলায় প্রায় ২০হেক্টর জমিতে বরই আবাদ হয়েছে।

রাজনগর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের বরই চাষ বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন জাতের উদ্ভাবন হচ্ছে। আমরা চাষিদের সহযোগিতা করে আসছি। কৃষি বিভাগের পক্ষ থেকে তার এলাকায় বরই চাষে আগ্রহীদের উৎসাহিত করছি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   বরই চাষ   কৃষক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close