শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেখানে অতিরিক্ত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি এ তথ্য জানান।

নাম না প্রকাশের শর্তে কথা বলা ওই কর্মকর্তা জানান, গেল ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে ঢুকেছে। এর ফলে, বর্তমানে অঞ্চলটিতে ছয়টি ডেস্ট্রয়ার, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও আরও ৩টি লিটোরাল কমব্যাট শিপ অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের এ সামরিক অবস্থান বাড়ানোকে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও অঞ্চলজুড়ে বড় ধরনের সামরিক সমাবেশের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে। অতিরিক্ত নৌবহর, যুদ্ধবিমান ও সহায়ক সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। কয়েক দশকের মধ্যে ইরানের আশপাশে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে এবং ইরান থেকে এ নিয়ে কঠোর সতর্কবার্তাও এসেছে।

সূত্র:  সিবিএস নিউজ, রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্য   যুদ্ধজাহাজ   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close