শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
ইতিহাস ও এতিহ্য
আঞ্চলিক লোককথা প্রেক্ষিত উজিরপুর
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৯:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আঞ্চলিক কথ্য ভাষায় মানুষ তাদের দৈনন্দিন জীবনে নানা কার্যক্রম পরিচালনা করে। যেমন, ‘হামাক একটা টেকা দে (রংপুর-গাইবান্ধা এলাকায়)।’ আর এটি বরিশালে বলে- ‘মোরে একটা টাহা দে’। এভাবে অঞ্চলভিত্তিক বিভিন্ন শব্দের উচ্চারণ/ব্যবহার দেখা যায়।

আজ বরিশাল অঞ্চল থেকে একটি আঞ্চলিক কথ্য ভাষার শব্দ নিয়ে আলোচনা করা হচ্ছে। শব্দটি হলো- ছোডোহাল  (শৈশবকাল/ছোট সময়ের/শিশুকাল)। এ শব্দটি বরিশালের উজিরপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষের মুখ থেকে যেভাবে শোনা গেছে সেভাবে সংগ্রহ হয়েছে।

ক. ছোডোহাল, ছোডোকাল, ছোডোহাইল্যা, ছোডোকাইল্যা

খ. ল্যাদাহাল, ল্যাদাকাল, ল্যাদাহাইল্যা, ল্যাদাকাইল্যা

গ. গ্যাদাহাল, গ্যাদাকাল, গ্যাদাহাইল্যা, গ্যাদাকাইল্যা

আসুন আমরা দুই-একটা বাক্য পড়ি-

১. মোরা ছোডোহালে ল্যাঙডা অইয়া ব্যার-পুহোইরে কতো ডুবাইছি।

২. ল্যাদাহাইল্যা কতা কইয়া মোরে শরম দিস না।

৩. এ গ্যাদা-এদিহে হুইন্যা যা।

গ্যাদা শব্দটির আরো ব্যবহার লক্ষ করা গেছে। মোটামুটি কিশোর বয়সিদের নাম ধরে না ডেকে ‘গ্যাদা’ হিসেবে ডাকা হয়।

৪. তোর তো ‘ল্যাদাকাইল্যা’ স্বভাব এহোনো যায় নাই।

এভাবে একটি শব্দের বহুবিধ ব্যবহার লক্ষ করা গেছে উজিরপুরের বিভিন্ন গ্রামের মানুষের মুখে। এ আঞ্চলিক শব্দগুলো আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে। এগুলো আমাদের সংস্কৃতির মূল উপাদান। গ্রাম্য এ সংস্কৃতির উপাদান-উপকরণ সংগ্রহ ও সংরক্ষণের জন্য ‘‘আমরা উজিরপুরের সন্তান (আউস)’’ দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  লোককথা   উজিরপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close