শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
রাজধানী
রামপুরায় হাত বাঁধা ঝুলন্ত লাশ, স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার উত্তর সিটি করপোরেশনের রামপুরা থানা এলাকায় এক ব্যক্তির হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত হাসান ভূঁইয়ার (৪৩) বড় ভাই নাসির ভূঁইয়া অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তার ছোট ভাইয়ের স্ত্রী মিলা তাকে হত্যা করেছেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

তিনি জানান, তার ছোট ভাই প্রেমের সম্পর্ক করে ছয় বছর আগে মিলাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পরিবারের সাথে হাসানের কোনো যোগাযোগ ছিল না। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

‘গতকাল সকালে জানতে পারি, হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তার গলায় ফাঁস লাগানো থাকলেও হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল। বাসার ছাদের পানির ট্যাংকির পাইপের সাথে গলায় রশি ও হাত বেঁধে হাসানকে তার স্ত্রী হত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। এই ঘটনায় হাসানের স্ত্রী মিলাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।’

নাসির ভূঁইয়া বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করেছেন।

এ নিয়ে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আল আমিন বলেন, 

‘হাসান ভূঁইয়া নামে একজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় তার হাত পেছন দিক থেকে বাঁধা ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।’

‘পুলিশ সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছে।’

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামপুরা   হাত বাঁধা লাশ   হত্যার অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close