বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
জনসেবার প্রমাণ দেখাতে পারলেই কাউন্সিলর পদে সুপারিশ: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আগামী নির্বাচনে যেসব নেতা এলাকায় সক্রিয়ভাবে কাজ করবেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের বাস্তব প্রমাণ উপস্থাপন করতে পারবেন, তাদেরই কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএনসিসির অঞ্চল-১-এর আওতাধীন উত্তরা এলাকায় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ‘শুধু দলীয় পদ-পদবি থাকলেই কাউন্সিলর হওয়া যাবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের পাশে থাকতে হবে এবং জনসেবায় নিজেদের সম্পৃক্ততার প্রমাণ দিতে হবে। 

তিনি বলেন, জনগণের সেবাই জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে। কোথাও কোথাও তীব্র পানি সংকট দেখা দেওয়ায় ঢাকা ওয়াসার সহযোগিতায় কয়েকটি এলাকায় পানির পাম্প স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া গেছে।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের বিষয়ে প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও পুনরুদ্ধার কার্যক্রমের ফলে মশার প্রজনন উল্লেখযোগ্যভাবে কমেছে। জনগণের সহযোগিতায় খাল পুনরুদ্ধার অব্যাহত রেখে ডিএনসিসি এলাকাকে ডেঙ্গুবাহিত মশামুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।

হকার পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত স্থানে বসার সুযোগ দেওয়া হলেও অনেক হকার আবার ফুটপাত দখল করছেন। হকার ও সাধারণ মানুষের সহযোগিতায় এ সমস্যার টেকসই সমাধান করা হবে।

এছাড়া সড়ক সম্প্রসারণ, সড়কবাতির উন্নয়ন, ব্যবসায়ীদের ট্যাক্স-সংক্রান্ত আবেদন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান প্রশাসক।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জনসেবা   কাউন্সিলর   ডিএনসিসি প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close